Rahul Mehta Gandhinagar LsCandidate

অহর্নিশ - Ahornish:

১৯৪৪ সাল | রেঙ্গুনে এক সভায় ভাষণ দিলেন নেতাজি | আজাদ হিন্দ ফৌজের জন্যে প্রবাসী ভারতীয়দের কাছে আর্থিক সাহায্য চাইলেন | সভার শেষে মঞ্চে উঠে আসলেন এক ভারতীয় | একটি টেবিলের উপর বিভিন্ন হিরে জহরত এবং সোনার অলংকার রাখলেন | এরপর হাসিমুখে তুলে দিলেন নেতাজির কাছে | এই সম্পদের মূল্য তখনকার দিনে ছিল প্রায় ১ কোটি তিন লক্ষ টাকার সমান |
কে ছিলেন এই ভারতীয় ?
প্রবাসী গুজরাটি ব্যবসায়ী আব্দুল হাবিব ইউসুফ মারফানি | তিনিই প্রথম ব্যক্তি যিনি নেতাজির আজাদ হিন্দ ফৌজের জন্যে বিপুল ধনসম্পত্তি দান করেছিলেন | অত্যন্ত খুশি হয়েছিলেন নেতাজি | বলেছিলেন,"Brothers! I am very happy today that people have started realizing their duties... People are ready to sacrifice everything. What Habeeb sheth has done is commendable and those who emulate him in serving the homeland are really praiseworthy." এখানেই শেষ নয় | নেতাজি খুশি হয়ে তাকে সেবক ই হিন্দ মেডেল দিয়েছিলেন । আব্দুল হাবিব ইউসুফ মারফানি প্রথম এই মেডেল পেয়েছিলেন ।
আব্দুল হাবিব ইউসুফ মারফানি এই সাহায্যের বিনিময়ে নেতাজির থেকে দুটি জিনিস চেয়ে নিয়েছিলেন-
১. আজাদ হিন্দ ফৌজের খাকি পোশাক
২. অন্য সদস্যদের মত তাকেও দায়িত্ব দিতে হবে
নেতাজি রাজি হয়েছিলেন | এভাবেই দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন আব্দুল হাবিব ইউসুফ মারফানি |
© অহর্নিশ
==========
তিনি কি আদৌ অধ্যাপক ওটেনকে প্রহার করেছিলেন? প্রদর্শিত গাড়িটি কি গৃহত্যাগের সঙ্গে যুক্ত ? নেতাজি ফাইলে স্পষ্ট এমিলি, অ্যানিটা নেতাজির কেউ নয় তবু কেন অপ্রচার ? বিমান দুর্ঘটনাই হয়নি তবু চিতাভস্মের গল্প কেন? রাশিয়ায় নেতাজি হত্যার কোনাে প্রমাণ নেই তবু হইচই কেন? ফরমােজা থেকে ফৈজাবাদ—এত প্রমাণ তবু বারংবার মৃত্যু পরােয়ানা কেন? আজাদি অর্থসম্পদ লুঠ হল কেন? কেন প্রকাশ্যে এলেন না অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী? নেতাজি নিয়ে এমন নানা বিভ্রান্তির উত্তর—নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীর বই ‘ক্ষমা করাে সুভাষ ' স্বাধীনতার সূর্যসারথি বাংলার বড় আপনজন সুভাষ’কে সর্বভারতীয় স্তরে উপযুক্ত প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি আজও। নেপথ্যে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, প্রাদেশিকতা, আর্থিক লেনদেনের কলঙ্কময় গােপন রসায়ন।
তার সৌরদীপ্ত দেশপ্রেম, পবিত্র চরিত্র ও জীবনগাথাকে আড়াল করতে নানা অপচেষ্টা এবং নানাস্তরে গভীর চক্রান্ত চলেছে দিনের পর দিন। এ ব্যাপারে সম্প্রতি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। নতুন প্রজন্ম যুক্তি, তর্কও তথ্যের আলােয় নেতাজি সম্পর্কে সত্য জানতে এগিয়ে আসছে। তাদের সেই স্বপ্নপূরণের তাগিদে লেখকের এই নিবেদিত অর্ঘ্য নেতাজির প্রতি 'ক্ষমা করাে সুভাষ।। সত্যের সূর্যস্নাত যে পথে সুভাষচন্দ্রকে খুঁজে পাবে আজ ও আগামী।
আমাজন লিংক : https://amzn.to/48VG7Se
=========
"কিছু সময় পরে , তুমি হয়তো একটি আশ্চর্য এবং ভয়ঙ্কর বিষাদের খবর শুনবে ; কিন্তু সে সব শুনে বিষাদগ্রস্ত হয়ো না , মুষড়ে পোড়ো না । আবার দেখা হবে । .......এসো পবিত্র !"
নেতাজির সাথে শেষ দেখায় এমনি নির্দেশ পেয়েছিলেন ড: পবিত্র মোহন রায় ।
[সূত্র : " নেতাজীর সিক্রেট সার্ভিস " - লেখক - ডঃ পবিত্র মোহন রায়]
আমরা কতজন জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নেতাজীর সিক্রেট সার্ভিস টেক্কা দিত মিত্রশক্তির সিক্রেট সার্ভিসকে ? জানি না আমরা কারণ আমাদের জানতে দেওয়া হয়নি । আসল ইতিহাস জানতে গেলে পড়তেই হবে নেতাজীর আজাদ হিন্দের ইন্টেলিজেন্স অফিসার ড: পবিত্র মোহন রায়ের লেখা বই " নেতাজীর সিক্রেট সার্ভিস " ।
আমাজন লিংক : https://amzn.to/41ERsCj